প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাত-কানিয়া পৌরসভার ছমদর পাড়ার আবুল বশর ছিদ্দিকীর ছেলে ফয়জুল্লাহ মুরাদ (২০)। জন্মের তিন বছর পর দুই চোখের দৃষ্টি হারান তিনি। বর্তমানে সুন্দর এ পৃথিবীর সবকিছুই তাঁর কাছে অন্ধকার। মুরাদেরও ইচ্ছে করে অন্যদের মতো দুচোখ ভরে দেখতে, লেখাপড়া করতে। চিকিৎসকদের কাছে গেলে তাঁরা জানান, অস্ত্রোপচার করলে মুরাদের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য দুই লক্ষাধিক টাকা প্রয়োজন। কিন্তু মুরাদের দরিদ্র ও অসুস্থ বাবার পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। দৃষ্টি ফিরে পেতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মুরাদ। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ওবাইদুল্লাহ, চলতি হিসাব নম্বর: ৮৯৫৬-৩, পূবালী ব্যাংক লিমিটেড, সাতকানিয়া শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।