পৃথিবীতে তার আগমন এ জন্য অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একটি মেয়েশিশুর জন্ম হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা এক মিনিটে শিশুটির জন্ম হয়। শিশুটির বাবা মহসিন হোসেন ও মা তন্বী হোসেন। তাঁদের বাড়ি রাজধানীর বাসাবোতে।শিশুটির ওজন ২ দশমিক ৭৫ কেজি। অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। অস্ত্রোপচারে অংশ নেন রওশন আরা ও নাজরীনা আক্তারসহ আরও কয়েকজন চিকিৎসক।আজ সোমবার পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি হচ্ছে। এ উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) এই মাতৃসদনে একটি অনুষ্ঠানের আয়োজন করে।