পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে সময় পেল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরও এক মাস সময় দিয়েছেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এ-সংক্রান্ত শুনানি মুলতবি করেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম আমীর-উল ইসলাম।গত ১ অক্টোবর আদালত বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারকে এক মাস সময় দেন। একই সঙ্গে গত ৪ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। ধার্য তারিখে আদালত আরও এক মাস সময় দিয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে পৃথক বিচার বিভাগ যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এটা বাস্তবায়নে জন্য সরকারপক্ষকে সময় দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিৎসা, পোশাক-ভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।