পেঁপেগাছ ও বেগুনখেত ধ্বংস করল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের ফুলবতি গ্রামে বৃহস্পতিবার রাতে শতাধিক পেঁপেগাছ, ৮০০ বেগুনগাছ ও ১০ কাঠা জমির পেঁয়াজের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী জানান, ফুলবতি গ্রামের কৃষক জমিরউদ্দিন এক লাখ ৪০ হাজার টাকায় দেড় বিঘা জমি বন্ধক নেন। এর মধ্যে এক বিঘা জমিতে সাত-আট মাস আগে হাইব্রিড জাতের পেঁপে ও সাথি ফসল মসুরের চাষ করেন। পেঁপেগাছের চারা কেনা থেকে শুরু করে এ পর্যন্ত তাঁর আরও প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে এসব বাড়ন্ত গাছের প্রতিটিতে কমপক্ষে ২৫-৩০ কেজি পরিমাণ পেঁপে ধরেছিল। অবশিষ্ট জমিতে তিনি পেঁয়াজের সাথি ফসল হিসেবে বেগুন চাষ করেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা তাঁর জমির শতাধিক পেঁপেগাছ, ৮০০ বেগুনগাছ ও ১০ কাঠা জমির পেঁয়াজের চারা কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত চাষি এ ঘটনার জন্য পাশের সোনাপুর গ্রামের রমিজউদ্দিনের ছেলে আফজাল হোসেনকে দায়ী করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আমি খবর পেয়েছি। ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ এ ঘটনাটি ঘটিয়েছে।