পেঁপেয় ব্যতিক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে একটি পেঁপের ভেতরে আরেকটি পেঁপে আকৃতির সৃষ্টি হওয়ায় মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের আচার্য্য গ্রামের বিকাশ রায়ের বাড়িতে এ পেঁপেটি দেখতে লোকজন ভিড় করেন। পরে পেঁপেটি নিয়ে উপজেলা কৃষি কার্যালয়ে আসেন তাঁরা। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টী চন্দ্র রায় জানান, ব্যতিক্রমী পরাগায়নের কারণে এটি হতে পারে।