প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে দুই দিনের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজ প্রতি কেজিতে প্রায় ১৪ টাকা বৃদ্ধি পেয়েছে। ভোক্তাদের অভিযোগ, গতকাল শুক্রবার উপজেলা সদরের কলেজ হাটের খুচরা দোকানিরা প্রতি কেজি দেশি জাতের পেঁয়াজ ৬০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করেন। গত মঙ্গলবার একই বাজারে খুচরা প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৬ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৩৬ টাকায় বিক্রি হয়েছে। এখানে বাজার মনিটরিংয়ের সরকারি ব্যবস্থা না থাকায় দোকানিরা তাঁদের ইচ্ছামতো দাম নিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম শাহনেওয়াজ বলেন, হঠাৎ করেই কী কারণে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়ল, তা খতিয়ে দেখা হবে।