পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা দলের মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে মহিলা দল। গতকাল শুক্রবার বিকেলে কাজীর দেউরির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। সরকারের ওপর জনগণের আস্থা নেই। সীমাহীন দ্রব্যমূল্যের ফলে জনগণের ক্রয়ক্ষমতা কমে গেছে। বিদ্যুৎ, পানি, গ্যাসসহ নানা সংকটে দেশের মানুষ অতিকষ্টে দিন যাপন করছেন।
মহিলা দলের সভানেত্রী মনোয়ার বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, সহসভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।