পেঁয়াজের কেজি ২০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত শুক্রবার রাতে ভারতীয় পেঁয়াজভর্তি সাতটি ট্রাক পঞ্চগড় বাজারে ঢুকলেও অবরোধের কারণে অন্য জেলায় যেতে পারেনি। বাধ্য হয়ে আমদানিকারককে গতকাল শনিবার সকাল থেকেই ওই পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে। আর ক্রেতাদের অতিরিক্ত ভিড়ে দুপুরে প্রতি কেজির দাম ৩০ থেকে ৩৫ টাকায় উঠে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে জেলা শহরের প্রধান পাইকারি বাজার রাজনগর হাটের কাঁচামালের আড়তদারেরা প্রতি পাঁচ কেজি পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি করছেন। এ খবর ছড়িয়ে পড়লে ক্রেতারা বিভিন্ন পাইকারি দোকানে ভিড় করেন।
শহরের মসজিদপাড়ার রফিকুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের দাম কমেছে শুনে বাজারে যাই। পরে লাইনে দাঁড়িয়ে ২০ টাকা কেজি দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি। দুই দিন আগেও এখানে ৭০ থেকে ৮০ টাকা দরে এই পেঁয়াজ বিক্রি হয়েছে।’