পেঁয়াজের বাম্পার ফলন বৃষ্টিতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে এবার বীজ পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। তবে ঘন ঘন ঝড়বৃষ্টিতে খেত থেকে ফলন সংগ্রহে দুর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা।

গত শনিবার নলডাঙ্গার বিভিন্ন মাঠ ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হালতি ও মাবধপুর বিল এলাকায় বীজ পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে বিলজোয়ানি, পাটুল, খাজুরা ও মাধনগর এলাকার মাঠে এই পেঁয়াজের উৎপাদন বেশি ভালো হয়েছে।

নলডাঙ্গা হাট ঘুরে দেখা গেছে, প্রতি মণ বীজ পেঁয়াজ ৯০০ থেকে ১০০০ টাকায় বেচাকেনা হচ্ছে। বিলজোয়ানি গ্রামের চাষি আমানুল্লাহ প্রধান বলেন, পেঁয়াজ চাষে সময় কম লাগে। তাই যে দাম পাচ্ছেন, তাতেই তাঁরা খুশি। এ দামে তাঁদের উৎপাদন খরচ উঠে কিছু লাভ থাকছে বলে জানান এই কৃষক।

খাজুরা গ্রামের কৃষক আলতাফ হোসেন অবশ্য পেঁয়াজ সংগ্রহে দুর্ভোগের কথা জানান। তিনি বলেন, ‘ঘন ঘন ঝড়বৃষ্টির কারণে আমরা মাঠে যেতেই পারছি না। এ ছাড়া কাদার মধ্যে বেশি দিন পেঁয়াজ থাকলে তা পচে যাওয়ার আশঙ্কা আছে।’