পেঁয়াজের মূল্যবৃদ্ধি, স্থিতিশীল সবজি ও মুরগির দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাজারে পেঁয়াজ ছাড়া অন্যান্য ভোগ্য-পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।ব্যবসায়ীদের মতে, ভারতের সীমান্ত এলাকায় আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দামের হেরফের হয়েছে।গতকাল শনিবার নগরের রিয়াজ উদ্দিন কাঁচাবাজার, কর্ণফুলী ও কাজীর দেউড়ি বাজার ঘুরে বাজারের এই চিত্র পাওয়া যায়। রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি দোকানে আমদানি করা দুই ধরনের পেঁয়াজের মধ্যে একটি ২৩ এবং অন্যটি সাড়ে ২৩ টাকা কেজিতে বিক্রি হয়। গত সপ্তাহে এসব পেঁয়াজ বিক্রি হয়েছে ২২ থেকে সাড়ে ২২ টাকায়। দোকানি আহমদ মিয়া জানান, সীমান্ত এলাকায় বাড়তি দামে পেঁয়াজ কিনতে হয়েছে বলে আমদানিকারকেরা দাম বেশি ধরেছেন। বাজারে বিভিন্ন দোকানে পেঁয়াজের খুচরা মূল্য হাঁকা হয় কেজিপ্রতি ২৪-২৬ টাকা। একই পেঁয়াজের দাম আবার বাজার ও দোকানভেদে চার-পাঁচ টাকা করে বেশি রাখা হয়। নগরের কাজীর দেউড়িতে ২৫ থেকে ৩২ এবং চৌমুহনী কর্ণফুলী বাজারে ২৫-৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়। শাকসবজি: চট্টগ্রামে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। গতকাল টমেটো বিক্রি হয় ১২-১৫ টাকা, পটোল ২৫-৩০ টাকা, কাকরোল ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়স ২০-২৫ টাকা, চিচিঙ্গা ২৪-২৫ টাকা, চালকুমড়া ২০-২২ টাকা এবং পেঁপে ২৫-৩০ টাকা কেজি। কাঁচা মরিচের কেজি ২৪-২৬ টাকা এবং ধনেপাতা ৫০-৬০ টাকা।মুরগি: ব্রয়লার মুরগি ১৪৫ টাকা থেকে ১৫০ টাকা এবং দেশি মুরগির দাম রাখা হয় ২৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।