পেঁয়াজের রপ্তানি মূল্য দ্বিগুণ করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বাংলাদেশে পেঁয়াজের রপ্তানিমূল্য দ্বিগুণ করেছে। হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক এ কথা জানিয়েছেন।
ভারতের ন্যাশনাল অ্যাগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (ন্যাফেড) ১৭ জুন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানিমূল্য ১৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে৷ এর ফলে হিলির স্থানীয় বাজারেও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
গত শুক্রবার হিলি স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে ভারত থেকে আমদািন করা ইন্দো জাতের পেঁয়াজ ২২ টাকা, কানপুরি ২৪ টাকা এবং রাজস্থান জাতের পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগে ইন্দো জাতের পেঁয়াজ ২০ টাকা, কানপুরি ১৮ টাকা এবং রাজস্থান জাতের পেঁয়াজ ২২ টাকা দরে বিক্রি হয়েছে।
খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৬ টাকা দরে। খুচরা পেঁয়াজ বিক্রেতা বাবলু মণ্ডল ও মাসুম হোসেন জানান, গত সপ্তাহে এসব আমদানি করা পেঁয়াজ তাঁরা বিক্রি করেছেন ১৮ থেকে ২০ টাকা দরে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক রায়হান ট্রেডার্সের মািলক শহিদুল ইসলাম জানান, ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজের মজুদ বৃদ্ধি করায় এবং অন্য দেশে রপ্তানির পরিমাণ বাড়ানোয় ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য দ্বিগুণ করেছে। তবে তিনি দাবি করেন, ভারত রপ্তানিমূল্য দ্বিগুণ করলেও বাজারে পেঁয়াজের দাম খুব একটা বাড়বে না। কারণ দেশি পেঁয়াজ ও আগে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে।
হিলি স্থলবন্দর আমদািন-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন-উর রশীদ বলেন, রমজানের আগে পেঁয়াজের আমদানিমূল্য বেড়ে যাওয়ায় বাজারে বিরূপ প্রভাব পড়বে। রমজান শুরু হলে পেঁয়াজের দাম আরও বাড়বে৷