পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়াল ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজের রপ্তানিমূল্য টনপ্রতি ১৭৫ ডলার বাড়িয়েছে ভারত সরকার। ন্যূনতম রপ্তানিমূল্য (এমইপি) আগে ছিল টনপ্রতি ২৫০ ডলার বা ১৫ হাজার ৯০০ রুপি। তা বাড়িয়ে করা হয়েছে ৪২৫ ডলার বা ২৭ হাজার ২৭ রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়, রবি মৌসুমে পেঁয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর প্রভাবে অভ্যন্তরীণ সরবরাহে প্রভাব পড়তে পারে—এ রকম ইঙ্গিত পেয়ে সরকার গত শুক্রবার রপ্তানিমূল্য বাড়ানোর ঘোষণা দেয়।
এদিকে মজুত রাখার সীমাসংক্রান্ত বিধিবিধান প্রয়োগের সময়সীমা সরকার বাড়াবে কি না, সে ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। সূত্র জানায়, এ বিষয়ে মন্ত্রণালয়গুলো দ্বিধাবিভক্ত।