পেকুয়ায় বাবাকে হত্যা করে মেয়ে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালীর বটতলিয়াপাড়া এলাকায় বাবাকে হত্যা করে মেয়ে অপহরণের ঘটনায় বেলাল উদ্দিন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া বেলাল উদ্দিন ওই এলাকার কবির আহমদের ছেলে। পুলিশ জানিয়েছে, গত ১৯ আগস্ট রাতে ইয়ার মোহামঞ্চদকে হত্যা করে তাঁর মেয়ে রোজিনা আকতারকে অপহরণ করে নিয়ে যায় পেকুয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম ও তাঁর লোকজন।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হাসিনা মোহামঞ্চদ ঝরনা বাদী হয়ে ওই যুবলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় বেলাল উদ্দিন ২ নম্বর আসামি।
পেকুয়া থানার উপপরিদর্শক মকবুল আহমদ বলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার গহিন অরণ্যে অভিযান চালিয়ে বেলালকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।