পেকুয়ার কাছারীমোড়া প্রিমিয়ার লিগে ম্যাগপাই বয়েজ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার কাছারীমোড়া প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ম্যাগপাই বয়েজ। গত ৩১ জানুয়ারি শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া স্পোর্টস মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় ম্যাগপাই বয়েজ ও ইলেভেন ব্লাস্টার্স। নির্ধারিত ১০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ম্যাগপাই বয়েজ। তারা ৬ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। ১০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইলেভেন ব্লাস্টার্স একের পর এক উইকেট হারাতে থাকে। মাত্র ৭০ রানে গুটিয়ে যায় ইলেভেন ব্লাস্টার্সের ইনিংস। ফলে ৩৪ রানে জয় পায় ম্যাগপাই বয়েজ। ম্যাচ শেষে লিগের চেয়ারম্যান সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব তানজিমুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান, শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হোছাইন, সমাজসেবক আবু ছিদ্দিক ও ইউপি সদস্য জাহেরুল ইসলাম।—চকরিয়া প্রতিনিধি