পেকুয়ার বেড়িবাঁধ পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়ায় ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সৃষ্ট জোয়ারে ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। গতকাল শুক্রবার বেলা ১১টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল বাসিরের নেতৃত্বে ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পেকুয়া উপজেলায় ১১৪ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। তবে দুই কিলোমিটার বেড়িবাঁধ যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে।