পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ১৭ মে পেকুয়া বাজারের কবির মিয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান নাছির উদ্দিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছের পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের অভ্যন্তরীণ অডিট কমিটির সভাপতি এম এন কামাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ (কালব) জ-অঞ্চলের পরিচালক খোকন কান্তি নাথ, বান্দরবান-কক্সবাজার জেলার ব্যবস্থাপক সার্চ অং প্রমুখ।
সভায় গত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।