পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে আকতার আহমদ সভাপতি ও মিনহাজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁরা আগের কমিটিরও সভাপতি ও সম্পাদক ছিলেন।
এ ছাড়া অন্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি আজিজুল হক, সদস্য মোহাম্মদ শফি, মো. সাহেদ ইকবাল ও রহিম উদ্দিন।
গত বৃহস্পতিবার সংগঠনের অষ্টম ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইউনিয়নের সদস্যরা ভোট দেন। ভোট গণনা শেষে রাত সাড়ে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও কক্সবাজার জেলা সহকারী সমবায় কর্মকর্তা আবু তাহের ফলাফল ঘোষণা করেন।