পেকুয়া বাজারে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে সব ধরনের সভা-সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার রাত থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সভা-সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় অন্তত এক হাজার ব্যবসায়ী চরমভাবে ক্ষতিগ্রস্ত হন। গত বুধবার ব্যবসায়ীরা সকাল থেকে বেলা একটা পর্যন্ত ধর্মঘট পালন করেন। এ পরিপ্রেক্ষিতে ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন করতে বাজারে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
সভা-সমাবেশ নিষিদ্ধ করে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।