পেকুয়ার সংরক্ষিত বন থেকে আট ঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বন বিটের আওতাধীন লাইনেরশিরা সংরক্ষিত বনাঞ্চলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে আটটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।প্রথম আলোয় বুধবার ‘সংরক্ষিত বনে তিন মাসে ১৩০০ ঘর!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট বন বিভাগ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উচ্ছেদ অভিযানে নামে এবং বিকেল তিনটা পর্যন্ত আটটি ঘর ভেঙে ফেলে।বন বিট কর্মকর্তা কাউছার হোসেন জানান, সংরক্ষিত বন দখল করে তৈরি করা অন্যান্য বসতবাড়িও উচ্ছেদ করা হবে।