পেকুয়ায় আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের নাপিতখালী সেতু এলাকায় গত শনিবার রাত নয়টার দিকে টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীকে লক্ষ্য করে গুলি করেছে দূর্বৃত্তরা।
দূর্বৃত্তদের ছোড়া গুলিতে জাহেদের পাঁচ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। ওই সময় জাহেদ পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ছাদেকুর রহমান ওয়ারেচীর শোকসভা থেকে বাড়ি ফিরছিলেন।
গুলিবিদ্ধরা হলেন মো. পারভেজ (২৩), মনছুর আলম (২৫), জয়নাল আবেদীন (২৮), আবদুল মালেক (২৯) ও মো. মিজান (২৫)। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।