পেকুয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ায় ব্যবসায়ীদের নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিকেলে পেকুয়া সদরের চৌমুহনী স্টেশনে এ সমাবেশ হয়। পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি রফিউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন পেকুয়া সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আজম খান, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পেকুয়ার চৌমুহনীতে দোকানে চুরির ঘটনা বাড়ছে। কয়েকজন চোর ধরা পড়লেও চুরি বন্ধ হচ্ছে না। –চকরিয়া প্রতিনিধি