পেকুয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা গ্রামে গতকাল রোববার আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পেকুয়া দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানান, বেলা ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পূর্ব মেহেরনামা গ্রামের জিয়াবুলের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন প্রতিবেশী ইব্রাহিমের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে ইব্রাহিমের তিন মাসের শিশুছেলে মারা যায়।