পেকুয়ায় আহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৩৩ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টায় বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকার সবজিবনপাড়ায় পরাজিত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন এক বিএনপি-সমর্থকের দোকানে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেন। এ ঘটনার পর ওই এলাকার বিএনপির সমর্থকেরা যুবলীগের কর্মী হেলাল উদ্দিনের বসতঘরে হামলা চালিয়ে তাঁকে আহত করেন। রাত সাড়ে ১১টায় বারইয়াকাটা এলাকায় এক বিএনপি সমর্থকের বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার সকালে বারবাকিয়া বাজারে আওয়ামী লীগ-বিএনপি দ্বিমুখী সংঘর্ষে হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. ইউনুছের দোকানে হামলা চালানো হয়। দুই পক্ষের সংঘর্ষে ২০ জন গুরুতর আহত হন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, নির্বাচনী সহিংসতা ঠেকাতে প্রশাসন কাজ করছে।