পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা গ্রামে তারেকুর রহমান (৬) নামের এক শিশু গতকাল রোববার দুপুরে পুকুরে ডুবে মারা গেছে। তারেক ওই এলাকার সাবেকুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম বলেন, তারেক কয়েকজন শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।