পেকুয়ায় বজ্রপাতে নারীর মৃত্যু, মেয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে গতকাল রোববার বজ্রপাতে গোলচেহের বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। বজ্রপাতে তাঁর মেয়ে রিমু আকতার (১৫) গুরুতর আহত হয়েছে।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুছ বলেন, বিকেলে গোলচেহের ও তাঁর মেয়ে রিমু ঘরের ভেতরে বেত দিয়ে খাঁচা বানাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে গোলচেহের বেগম মারা যান। বজ্রপাতে রিমু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বলেন, রিমুর শরীরের নিচের অংশ ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।