পেকুয়ায় যাত্রীবাহী গাড়ির চাপায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কের চৈরভাঙ্গা এলাকায় গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ম্যাজিক স্পেশাল সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ির চাপায় স্কুলছাত্রী শারমিন আক্তার (৮) মারা গেছে। সে স্থানীয় উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এবং পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা গ্রামের নাছির উদ্দিনের মেয়ে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টায় স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার সময় পেছন দিক থেকে যাত্রীবাহী ম্যাজিক পরিবহনের গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে শারমিনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ির চালক চকরিয়ার ইসলামনগরের মাহবুব আলমকে আটক করা হয়েছে।