পেকুয়ায় শ্রমিকদের ওপর গুলিবর্ষণ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া সড়কে গতকাল মঙ্গলবার দুপুরে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এতে গ্রামপুলিশ গিয়াস উদ্দিন (৩০), শ্রমিক আবদুল মজিদ (৪০) ও মহিউদ্দিন (৩২) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জমি থেকে মাটি নিয়ে ৪২ জন শ্রমিক কর্মসৃজন প্রকল্পের রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী শাখাওয়াত লোকজন নিয়ে হামলা চালায়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশ পৌঁছানোর আগে অস্ত্রধারীরা পালিয়ে গেছে।