পেকুয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পেকুয়া সদরের চৌমুহনী বাজারে ওই হামলার ঘটনা ঘটে।দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সাঙ্গু পত্রিকার পেকুয়া প্রতিনিধি শেখ মো. হানিফ জানান, ৮ ফেব্রুয়ারি সাঙ্গু পত্রিকায় উপজেলার বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে ‘নিলাম ছাড়াই অর্ধলক্ষাধিক টাকার গাছ কর্তন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত শুরু করলে প্রধান শিক্ষক তাঁর ওপর ক্ষুব্ধ হন।পেকুয়া থানার ওসি মো. মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।