পেকুয়ায় হামলায় আহত কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামের বদিউল আলম (৪০) নামের এক কৃষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বদিউল আলম ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। ১৭ জুলাই রাতে একদল দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। নিহতের স্ত্রী লায়লা বেগম বলেন, ১৭ জুলাই রাতে বারবাকিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বদিউল আলমকে আঘাত করে রাস্তার পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা।