প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বাল্যবিবাহের পরিস্থিতি পর্যালোচনা করে একটি বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে ম্যাকগিল ইন্টারন্যাশনাল রিভিউতে। এটি ম্যাকগিল ইউনিভার্সিটির একটি প্রকাশনা। নিবন্ধের শিরোনাম ‘বালাদেশে বাল্যবিবাহ: সাংস্কৃতিক প্রেক্ষাপট অথবা পেছনে ফেরার আত্মঘাতী পদক্ষেপ’। এতে বাংলাদেশে সম্প্রতি পাস হওয়া বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, নতুন আইনটি কার্যকর হলে কিশোরী গর্ভধারণ ও শিশুমৃত্যু কমাতে বাংলাদেশ সরকারের কয়েক দশকের যে প্রচার-প্রচারণা, তা থেকে পিছু হটা হবে। এই আইনে ‘বিশেষ ক্ষেত্রে’, ‘অপ্রাপ্তবয়স্ক’ বা ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের ‘সর্বোত্তম স্বার্থ’ বিবেচনায় বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলে বলা হয়েছে। ম্যাকগিল ইন্টারন্যাশনাল রিভিউ