প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ মে শুক্রবার। ওই দিন সকালের পরীক্ষা ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা হবে ১৫ মে (সকাল ১০টা থেকে বেলা ১টা)। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। এর আগেও জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে এইচএসসি ও সমমানের ৮ মের পরীক্ষা পেছানো হয়েছিল।