পেটে ভরে ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক তরুণী। তাঁর নাম সেতারা বেগম। গতকাল মঙ্গলবার তাঁর পেট থেকে ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে আসা এক তরুণী পেটের ভেতর করে ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছেন—পুলিশ এমন খবর পায়। সোমবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি সিনেমা প্যালেস এলাকায় একটি বাস কাউন্টারের সামনে থেকে সেতারা বেগম নামের ওই তরুণীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, স্কচটেপ মুড়িয়ে জুসের মাধ্যমে ইয়াবা বড়ি পেটে ঢুকিয়েছেন তিনি। এক্স-রে করে তাঁর পেটের ভেতর ছোট একটি পোঁটলার অস্তিত্ব ধরা পড়ে। পরে মলত্যাগের মাধ্যমে পেট থেকে ইয়াবাগুলো বের করে দেন তরুণী।
এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছে নগর গোয়েন্দা পুলিশ।