পেটের পীড়া, চর্মরোগে আক্রান্ত হচ্ছে অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোড়া ধ্বসংস্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনবেলা খাবারের নিশ্চয়তা থাকলেও খাবার পানি, গোসল, বিশ্রাম আর বাথরুমের সমস্যা প্রকট। এ কারণে পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে অনেকে। এ রকম এক অসুস্থ ও দুর্গন্ধময় পরিবেশে বাস করছে হাজারীবাগের পুড়ে যাওয়া বৌবাজার বস্তির বাসিন্দারা। গত শনিবার মধ্যরাতের আগুনে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। ত্রাণ বিতরণ নিয়ে অনেকের অভিযোগ থাকলেও বেশির ভাগই বলছেন তাঁরা ত্রাণ পেয়েছেন। তবে ত্রাণ বিতরণ, তদারকি ও নিয়ন্ত্রণ করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।গতকাল দুপুরে গিয়ে দেখা গেল, বস্তির মাঝামাঝি খোলা নলকূপের চারধারে গোসল করছেন কয়েকজন লোক, শিশুদের গোসল করাচ্ছেন মায়েরা। বস্তির বাসিন্দা মালেকা বেগম বলেন, রাতের বেলায় শুরু হয় মশার উৎপাত।তবে বাড়ির মালিক ও রিকশা গ্যারেজের মালিকেরা জানিয়েছেন, সাধারণ ভাড়াটেদের তুলনায় তাঁদের ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাঁরা সে রকম কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না।