পেট্রলপাম্প উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪৪ বছর পার হলেও দেশের দ্বিতীয় স্থলবন্দর দিনাজপুরের হিলিতে ছিল না কোনো পেট্রলপাম্প। এতে হিলি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বিরামপুর অথবা পাঁচবিবি থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হতো। অবশেষে গতকাল সোমবার উপজেলার সাধুরিয়া এলাকায় ‘হিলি ফিলিং স্টেশন’ নামে প্রথম পেট্রলপাম্পের উদ্বোধন করা হয়। দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে পেট্রলপাম্পটির উদ্বোধন করেন। হিলি ফিলিং স্টেশনের চেয়ারম্যান আবদুল কাউয়ুম আজাদ বলেন, হিলিবাসীর ভোগান্তির কথা চিন্তা করে তিনি পেট্রলপাম্প স্থাপনের উদ্যোগ নেন।