পেট্রলপাম্পে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনির আখড়ায় গতকাল সোমবার দুপুরে একটি পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে একটি মিনি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, ফাতেমা পেট্রলপাম্প এলাকায় দুটি মিনি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। বেলা পৌনে তিনটার দিকে গাড়ি দুটিতে আগুন লাগে। এতে একটি ট্রাক ও ভ্যানটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান-২ নম্বরের একটি নির্মাণাধীন ভবনের ছাদে আগুন লাগে। বেলা সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। বারিধারা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।