পেট্রলবোমায় দেশের ভবিষ্যৎ দগ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমায় দেশের ভবিষ্যৎ এবং বিদেশে ভাবমূর্তি দগ্ধ হচ্ছে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে ওবায়দুল কাদের গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত মহাসড়কের চার লেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী জুন মাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। এরই মধ্যে মহাসড়কের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এ সড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসড়ক আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সেনাবাহিনী যে কাজটি করছে, তা মে মাসে শেষ হবে। তারা ৭৬ শতাংশ কাজ শেষ করে ফেলেছে। সেনাবাহিনী এ সড়কের প্রথম দুটি প্রকল্প তদারক করছে।
এ সময় উপস্থিত ছিলেন চার লেনের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব আহমেদ খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাব উদ্দিন খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মেজর তামিম প্রমুখ।