পেট্রলবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ছোট কুশিয়ারবাগ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ছোট কুশিয়ারবাগে একটি বিদ্যুতের খুঁটির কাছ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চারটি পেট্রলবোমা উদ্ধার করে।