পেট্রলবোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি পেট্রলবোমা উদ্ধার করেছেন আনসার সদস্যরা। গত রোববার গভীর রাতে বোমাগুলো উদ্ধার করা হয়। কুমিল্লা আনসার সার্কেলের কর্মকর্তা নুরুল আফসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা