পেট্রলবোমা ছোড়াদের দ্রুত বিচারের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা। ফাইল ছবি
শেখ হাসিনা। ফাইল ছবি

যারা পেট্রলবোমা ছুড়ছে তাদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করা হবে।
আজ বুধবার বিকেলে সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়ার মানুষ খুনের ব্যাপারে আগ্রহ আছে। ভোটেই তাঁর সমস্যা, গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে আমি ফোন করেছিলাম। আমরা সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাই। সে সরকারে তাঁরা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চান, সেটা দিতেও রাজি ছিলাম। কিন্তু দেশবাসী জানে ফোনে উনি কী বলেছেন। আসলে খালেদা জিয়ার নির্বাচনে না যাওয়ার কারণ একটাই, জামায়াত নিবন্ধিত দল না হওয়ায় নির্বাচন করতে পারবে না। তাই উনিও যাবেন না।’