পেট্রলবোমা হামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলায় গত জুন মাসে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি বোরহান উদ্দিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার লগড্ডা গ্রামের একটি মসজিদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এই মামলায় গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা পেট্রলবোমা হামলার সঙ্গে বোরহানের জড়িত থাকার কথা ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেন। এরই ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।