পেট্রলবোমায় দগ্ধদের জন্য ৫০ লাখ টাকার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেট্রলবোমায় দগ্ধদের চিকিৎসায় ৫০ লাখ টাকা অনুদান হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অন্যান্যরা। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেট্রলবোমায় দগ্ধদের চিকিৎসায় ৫০ লাখ টাকা অনুদান হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অন্যান্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎ​সায় বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে। আজ বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন ও বিভাগীয় প্রধান আবুল কালামের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ চেক হস্তান্তর করেন। বাংলাদেশ ব্যাংকে আতিউর রহমানের কার্যালয়ে এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী এবং অনুদান সহায়তাকারী এক্সিম ব্যাংক লি., আইএফআইসি ব্যাংক লি., ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগেও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ আধুনিকীকরণে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সিএসআর তহবিল থেকে ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়েছে।