পেট্রলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রলবোমা মেরে যারা মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। পেট্রলবোমায় মানুষ হত্যার জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে স্বাধীনতা আনেননি।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। নগরের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা দেশজুড়ে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেন।
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি এস এম মুর্তুজা হোসাইন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।