পেট্রলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমায় মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখা। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন হয়।
বক্তারা বলেন, হরতাল-অবরোধে মানুষ বিপদে আছে। বিপদগ্রস্ত সাধারণ মানুষের জানমাল রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্য রাজনৈতিক দলেরই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া উচিত।
শান্তি সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহ আলম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, জুনিয়র চেম্বার চট্টগ্রামের সভাপতি শিহাব মালেক, নিয়াজ মোরশেদ, আবুল বাশার প্রমুখ।