পেট্রলবোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ নুরুজ্জামান (২৬) আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।
নুরুজ্জামানের ভাই মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল রাত নয়টার দিকে কালিয়াকৈরে ওই পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।