পেট্রলবোমায় নিহত ছয়জনের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে পেট্রলবোমা হামলায় নিহত ছয়জনের পরিবারকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁও কার্যালয়ে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। এ সময় পরিবারগুলোর সদস্যদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী l ছবি: বাসস

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০১৫ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে পেট্রলবোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনায় নিহত ৬ জনের পরিবারকে ৩০ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ওই ছয় ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নিহত মো. শামসুল হকের স্ত্রী মোসাম্মাত শামসুন নাহার, কক্সবাজারের চকরিয়ার নিহত মো. ইউসুফের স্ত্রী ফরিদা বেগম, নিহত মো. সাইদ আহমেদের স্ত্রী সালমা বেগম, নিহত রাশিদুল ইসলামের স্ত্রী সুমি আক্তার, নিহত মো. রশিদুল ইসলামের ছেলে আবদুল্লাহ আল ইউসুফ ও নিহত মো. রশিদুল ইসলামের ছেলে আবদুল্লাহ আল সুয়াইম।

বাংলাদেশের উন্নয়নে সহায়তা দিয়ে যাবে জাপান

বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে জাপান। জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাসাকো ওয়াতানোবে গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এ কথা বলেন।