পেট্রলবোমায় নিহত ট্রাকচালক মেহেদীর দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের অবরোধকালে পিকেটারদের পেট্রলবোমায় নিহত ট্রাকচালক মেহেদী হাসানের (৩২) দাফন গত শুক্রবার রাতে ফরিদপুর শহরের কমলাপুর মহলার মাইটা গোরস্থানে সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মারা যান মেহেদী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মেহেদীর মরদেহ নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন স্বজনেরা। বাড়িতে আসার পর সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতরণা হয়। পরে স্থানীয় বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় মধ্যরাতে অনুষ্ঠিত ওই জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। নিহত মেহেদীর ভাই চুন্নু মিয়া জানান, ময়নাতদন্তের পর শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লাশ বুঝে পান।