পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইসতিয়াক আহমেদকে পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুল মান্নানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।