পেনশন নিয়ে জটিলতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মিত হওয়া কয়েক হাজার কর্মচারীর চাকরি শেষে জটিলতার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ‘সরকারি কর্মকর্তা/কর্মচারী সম্মিলিত ঐক্য পরিষদ’। এ বিষয়টির সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি করা হয়। সংগঠনের আহ্বায়ক তোফায়েল আহমেদ অভিযোগ করেন, এজি অফিসগুলোতে প্রশাসনিক ও আর্থিক হয়রানি চলছে। চাকরিজীবনে আহরিত সুযোগ-সুবিধা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড যাচ্ছেতাইভাবে কর্তন করা হচ্ছে। পেনশন উত্তোলনের ক্ষেত্রে অহেতুক প্রতিবন্ধকতা ও জটিলতার সৃষ্টি করে রাখা হয়েছে। বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হচ্ছে না। এমনকি আদালতের চূড়ান্ত নির্দেশনাও মানা হচ্ছে না। মানববন্ধনে সংগঠনের সদস্যসচিব মো. ইসমাইল ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের চাকুরেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।