পেপসি কিনে গাড়ি জিতলেন শাহরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেমন মুড, তেমন পেপসি’ কনজ্যুমার প্রোগ্রামের প্রথম বিজয়ী হিসেবে মেগা গিফট একটি ব্র্যান্ড নিউ গাড়ি জিতে নিলেন ঢাকার কাফরুলের মো. শাহরিয়ার সাকিব এবং সঙ্গীসহ মালদ্বীপ ট্যুর জিতেছেন কুমিল্লার মো. নূরুল হক। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাগ্যবান দুই বিজয়ীর হাতে গাড়ির চাবি ও ট্যুরের টিকিট তুলে দেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (সেলস) আসরার আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার আনিছুর রহমান এবং মার্কেটিং ম্যানেজার আরিফ হোসেন। বিজ্ঞপ্তি।