পেপসি ফুটবল ম্যানিয়ার দেশে জনপ্রিয়তা লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকালীন ফুটবলের জনপ্রিয়তাকে নিয়ে শুরু হওয়া পেপসির প্রচারাভিযান ‘পেপসি ফুটবল ম্যানিয়া ২০১০’-এর কার্যক্রম দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। সবার জন্য উন্মুক্ত এই কার্যক্রম গত বছর শুরু হয়।আয়োজকেরা জানান, পেপসি ফুটবল ম্যানিয়ার আওতায় ২৫০ এমএল গো প্যাক, ৫০০ এমএল, এক লিটার এবং দুই লিটার পেপসির বোতলের ঢাকনার নিচে লুকানো আট সংখ্যার কোডটি ৬৯৬৯ নম্বরে এসএমএস করলে প্রতিটি এসএমএস একটি গোল হিসেবে বিবেচিত হয়। এভাবে সবচেয়ে বেশি নম্বর অর্জনকারী ১২ জনকে পুরস্কার হিসেবে থাইল্যান্ডের পাতায়ায় যাওয়ার ব্যবস্থা করা হবে। অন্য বিজয়ীদের জন্যও আকর্ষণীয় পুরস্কার রয়েছে।তা ছাড়া পণ্যের এ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে খেলার আয়োজন করা হয়। আকর্ষণীয় সব উপহার নিয়ে ইতিমধ্যে রাজধানীর রাপা প্লাজা, মেট্রো শপিং মল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এআইইউবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ, বরিশালের চকবাজার মার্কেট, খুলনার নিউমার্কেটসহ বিভিন্ন এলাকা মাতিয়েছে পেপসি ফুটবল ম্যানিয়ার বিভিন্ন দল।পেপসি ফুটবল ম্যানিয়া সম্পর্কে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী বলেন, ‘ইয়ুথ ব্র্যান্ড হিসেবে পেপসি সব সময়ই ভোক্তাদের জন্য রোমাঞ্চকর কার্যক্রমের আয়োজন করে আসছে। গত বছর পেপসি ফাস্ট বলের ক্যাপ্টেন কার্যক্রমে আড়াই লাখ পেপসিভক্ত অংশ নিয়েছিল।’ ফুটবল ম্যানিয়া এই রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করেন তিনি। এশিয়াটিক এমসিএলের সহযোগী নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান নেভিল বলেন, এই প্রচরাভিযান দেশের হাজারও ফুটবলপ্রেমীর সঙ্গে ফুটবলের সম্পর্ক আরও দৃঢ় করবে। বিজ্ঞপ্তি।